দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খাগড়াছড়িতে ট্রাকচাপায় মো. ফিরোজ নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কে আলুটিলার ২০নং এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে আলুটিলা ২০নং এলাকায় খাগড়াছড়িগামী সিমেন্ট বোঝায় ট্রাক মাটিরাঙ্গাগামী এক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ফিরোজ। এ ঘটনায় আহত হন তার সঙ্গী মো. রাকিব কাজী। তিনি বর্তমানে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নিহত ফিরোজ বান্দরবানের লামা সিলাছড়ি এলাকার মো. কামালের ছেলে। আহত রাকিব গোপালগঞ্জ চকলপুর গ্রামের ওয়াহাব কাজীর ছেলে।
খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. দীপা ত্রিপুরা শুক্লা জানান, সড়ক দুঘর্টনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। সে চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, সকালে খাগড়াছড়ি আলুটিলা ২০নং এলাকায় সিমেন্ট বোঝাই এক ট্রাকচাপায় মোটরসাইকেল চালক মো. ফিরোজ মারা যান। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরএ