দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হবিগঞ্জের বাহুবলে আকিজ ভেঞ্চারের কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে চাঁদপুরের নিহত ৩ শ্রমিকের বাড়িতে চলছে শোকের মাতম। নিহতরা সম্পর্কে একে অপরের আত্মীয়।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ৯টায় আকিজ রেঞ্জারের কারখানায় এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের মো. ইব্রাহিম খান, তার ভাগিনা মো. মিজান ও ফরিদগঞ্জ বালিথুবা ইউনিয়নের মো. মাহফুজ।
নিহতদের পরিবারের সদস্যরা জানান, একমাত্র কর্মক্ষম ব্যক্তিগুলো মারা যাওয়ায় বন্ধ হয়ে গেছে উপার্জনের পথ। তিনজনের মৃত্যু সংবাদে বাকরুদ্ধ তারা। কোম্পানি ও সরকারের কাছে সহায়তার দাবি তাদের।
নিহতের ভাতিজা কাউছার হোসেন বলেন, একই পরিবারের তিনজন মারা গেছে। দুজন আহত হয়ে চিকিৎসাধীন। একজন সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতাল ও আরেকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। তারাই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাখাওয়াত জামিল সৈকত বলেন, আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারগুলোর খোঁজ-খবর নেওয়ার চেষ্টা করছি। আমাদের পক্ষ থেকে পরিবারগুলোকে যতটুকু সম্ভবত সহায়তা করা হবে।
আরএ