দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (১ জানুয়ার) বিকেলে ফেনীর দাগনভূঞা উপজেলার তুলাতুলি বাজার এলাকায় মেসার্স আরএলবি ব্রিক-২ নামক অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানায়, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা ও ভেকু মেশিন দিয়ে ইটভাটাটাটি গুড়িয়ে দেওয়া হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল-মামুন।
অভিযানে পরিবেশ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের উপপরিচালক মোসাম্মৎ শওকত আরা কলি, অফিসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ অংশগ্রহণ করেন।
পরিবেশ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের উপপরিচালক মোসাম্মৎ শওকত আরা কলি বলেন, পরিবেশ সুরক্ষায় ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরএ