দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লা জেলার দেবিদ্বারের সড়কের পাশে একটি কার্টনে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১ ডিসেম্বর) দেবিদ্বার-চান্দিনা সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মো. ইলিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়েরা এলাকার তিন জন শিশু সকালে খেজুরের রস সংগ্রহ করতে গিয়ে দেবিদ্বার-চান্দিনা সড়কের পাশে একটি কার্টন দেখতে পায়। পরে তারা খুলে দেখেন একটি নবজাতকের লাশ। শিশুরা সঙ্গে সঙ্গে স্থানীয়দের খবর দিলে তারা এসে একদিন বয়সী একটি কন্যা নবজাতকের লাশটি দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে তারা নবজাতকের লাশ উদ্ধার করে নিয়ে যায়।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মো. ইলিয়াস বলেন, সড়কের পাশে একটি কার্টনের ভেতর নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নবজাতকের পরিচয় না পাওয়ায় বেওয়ারিশ হিসেবে দাফনের প্রস্তুতি চলছে।
অ