• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ময়মনসিংহ
  • নেত্রকোনা
  • কলমাকান্দা

চাঁদা না পাওয়ায় মারধর করে টাকা লুট

নেত্রকোনা প্রতিনিধি
  ১০ ডিসেম্বর ২০২৪, ০৮:৪০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

নেত্রকোনার কলমাকান্দায় চাঁদা না পেয়ে আব্দুর রহিম (৪৯) নামে এক ব্যক্তির ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা ওই ব্যক্তির পকেটে থাকা সাড়ে তিন লাখ টাকা লুট করে নিয়ে যায়। হামলাকারীরা স্থানীয় বিএনপির নেতাকর্মী বলে জানা গেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এ ঘটনায় ভুক্তভোগী আব্দুর রহিম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। আব্দুর রহিম উপজেলার নাজিরপুর বাজারের মৃত হজি আয়নল হকের ছেলে।

সোমবার কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনা তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এরআগে গত শনিবার উপজেলার নাজিরপুর বাজারে এ হামলার ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন- উপজেলার নাজিরপুর ইউনিয়নের সেইছাহানী গ্রামের মৃত ইছহাক উদ্দিন মন্ডলের ছেলে মো. নজরুল ইসলাম (৪০), মো. মিলন মিয়া (৩৭), মো. জুলহাস মিয়া (৪৫), মো. লালন মিয়া (২৫), একই গ্রামের মো. আবুল হোসেন মুন্সী (৫০) ও তার ছেলে মো. কায়সার আহমেদ পাপ্পু (৩৫)।

এদের মধ্যে মো. নজরুল ইসলাম নাজিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। গত ১০ আগস্ট দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এছাড়া আবুল হোসেন মুন্সী নাজিরপুর ইউনিয়ন বিএনপির সদস্য। গত ৫ ডিসেম্বর নৈতিকতা বিরোধী নানা বিতর্কিত কার্যক্রমের জন্য তাকে শোকজ করেছে উপজেলা বিএনপি।

ভুক্তভোগী আব্দুর রহিম অভিযোগে জানান, নাজিরপুর মৌজায় আমার ২.৬৩ শতাংশ জমি রয়েছে। বিআরএস রেকর্ডমূলে মালিক হয়ে ওই জমি ভোগ দখল করে আসছি দীর্ঘ বছর ধরে। কিন্তু নজরুল ইসলামসহ অন্যান্যরা নানা জাল জালিয়াতির আশ্রয় নিয়ে জোর করে সেই জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। জমি দখলের চেষ্টায় একাধিবার আমাদেরকে মারধর ও নিপীড়ন করে যাচ্ছে। জমি নিয়ে ইতিমধ্যে আদালতে মামলা চলমান রয়েছে। মামলায় তিনবার আমার পক্ষে রায় দিয়েছেন আদালত। আইনিভাবে জমি পেতে ব্যর্থ হয়ে নজরুলসহ অন্যরা আমার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ার তারা আমার ওপর ক্ষিপ্ত হয়। এরই জেরে গত শনিবার রাত ৯টার দিকে নাজিরপুর বাজারের শহীদ মিনারের সামনে পাকা রাস্তার ওপর নজরুলসহ অন্যান্যরা দেশীয় অস্ত্র হাতে নিয়ে আমার পথ রোধ করে। এ সময় তারা ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিকে অস্বীকৃতি জানালে তারা কিল ঘুসি মারতে থাকে ও লাঠি দিয়ে বেধড়ক পেঠানো শুরু করে। এক পর্যায়ে পকেটে থাকা সাড়ে ৩ লাখ টাকা নিয়ে যায়। এসময় আমার চিৎকারে বাজারের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। তবে আইনের অশ্রয় নিলে যেকোনো সময় হত্যা করা হবে বলে হুমকি দিয়ে তারা চলে যায়।

আব্দুর রহিম বলেন, অভিযুক্তরা সবাই চাঁদবাজি, দখলবাজিসসহ নানা বিতর্কিত কর্মকান্ডে জড়িত। এদের মধ্যে নজরুল ইসলামকে চাঁদাবাজির জন্য সম্প্রতি দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। একই অভিযোগে আবুল হোসেন মুন্সীকে কয়দিন আগে শোকজ করেছে বিএনপি। এলাকার সাধারণ মানুষ তাদের অত্যাচারে অতিষ্ট। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানাই।

আবুল হোসেন মুন্সী বলেন, চাঁদাবাজির অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। জমি নিয়ে তাদের সাথে দ্বন্দ্ব আছে এটা সত্য। জমির মামলায় তারা তিনবার ডিক্রি পেয়েছে এটাও সত্য। গত শনিবার মারামারির ঘটনায় বাজারে একটা মিছিল হয়েছে। সেখানে আব্দুর রহিমকে পেছন থেকে লাঠি দিয়ে একটা আঘাত করেছে আমার ভাতিজা। কারণ আব্দুর রহিম আওয়ামী লীগের দোসর। পরে অবশ্য এ ঘটনায় মাফ চাওয়া হয়েছে। এটা নিয়ে তারা থানায় অভিযোগ করবে ভাবিনি। বিরোধী একটা চক্র আমাদের পেছনে লেগেছে রাজনৈতিকভাবে আমাদের ক্ষতি করার জন্য।

আরএ

  • নেত্রকোনা
  • অভিযোগ
এ সম্পর্কিত আরও খবর
গাইবান্ধায় বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ  
গাইবান্ধায় বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ  
শিশুকে নির্যাতনের অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে
শিশুকে নির্যাতনের অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে
নাজিরপুরে গৃহবধূকে হত্যার অভিযোগ 
নাজিরপুরে গৃহবধূকে হত্যার অভিযোগ 
প্রধান শিক্ষকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ
প্রধান শিক্ষকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।