দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনীর পরশুরাম উপজেলার বাউরখুমা নামক স্থানে মুহুরী নদীতে অবৈধভাবে মেশিন দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে। এ সময় ৩৫টি ড্রেজার মেশিন জব্দ করা হয়।
সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার দুপুর বিজিবি ফেনী ব্যাটালিয়নের মজুমদারহাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২১৫৯/৪৪-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরশুরাম উপজেলার বাউরখুমা নামক স্থানে মুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত ৩৫টি মেশিন ও বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।
এ ব্যাপারে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান বন্ধ, অবৈধ অনুপ্রবেশ ও সীমান্তবর্তী নদী হতে অবৈধ বালু উত্তোলনের বিষয়ে বিজিবির নানা তৎপরতা অব্যাহত রয়েছে।
এ সময় পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান, ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন, পরশুরাম থানা পুলিশের একটি দল ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
আরএ