দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেঘের রাজ্য রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে আটকা পড়া পর্যটকরা ফিরতে শুরু করেছেন। বুধবার (৪ ডিসেম্বর) দুপুর ২টার পর সাজেক থেকে সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ির উদ্দেশে তারা ফিরতে শুরু করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সারাদিন বাঘাইছড়ির সাজেকে আঞ্চলিক দলের মধ্যে গোলাগুলি হয়। এতে সাজেক খাগড়াছড়ি সড়কে যান চলাচল না করায় পর্যটকরা মঙ্গলবার বিকেল থেকে আজ (বুধবার) সকাল পর্যন্ত সাজেকে অবস্থান করেন।
সাজেক কটেজ মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা বলেন, যারা গতকাল বিকেলে আটকা পড়েছিল এবং আজকে সকালে যাদের চলে যাবার কথা ছিল দুপুর ২টার পর সেনা সহায়তায় তারা সাজেক ছেড়ে গেছেন।
তিনি আরও বলেন, ২ দিনের জন্য যারা এসেছে তাদের মধ্যে কিছু পর্যটক এখনও সাজেকে আছেন।
বাঘাইছড়ি উপজেলা নিবার্হী কর্মকর্তা শিরিন আক্তার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় দুপুর ২টার পরে মোট ৪৪০ জন পর্যটক সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশে রওনা করেছেন।
আরএ