দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নীলফামারীর ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে আপন ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) বিকেলে উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজ সুন্দর খাতা খাল পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা ওই গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে জহুরা খাতুন (১০) ও তার ছেলে হাসিনুর রহমান (৫)।
নিহতের স্বজনরা জানায়, সোমবার বিকেলের দিকে তারা বসতঘরের ভিতরে খেলা করছিল। এসময়ে বিদ্যুতের তার ছিড়ে হাসিনুরের শরীরে পড়ে সে বিদ্যুৎস্পষ্ট হয়। এসময়ে তার কাছে গেলে তার বোনও বিদ্যুৎস্পষ্ট হয়। ঘটনাস্থলে দুজন মারা যায়।
বালাপাড়া ইউপি চেয়ারম্যান জাহিদুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, কৃষক জয়নালের দুই সন্তান বিদ্যুতের তারে জড়িয়ে মারা যায়। এদিন বাদ এশা শিশু দুইটিকে দাফন করা হয়।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী জানান, আইনি প্রক্রিয়া শেষে পরিবারকে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়ছে।
আরএ