দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেছেন, জাতির মধ্যে প্রচণ্ড ঐক্যের আবহ সৃষ্টি হয়েছে। সবাই ঐক্যবদ্ধ আছে এবং ঐক্যবদ্ধভাবেই সংস্কার থেকে নির্বাচন সবটাই সম্পন্ন করা হবে। এটাই এই সরকারের দৃঢ় প্রতিজ্ঞা। কাউকে বিচ্ছিন্ন রেখে নয়, সবাইকে সাথে নিয়েই সিদ্ধান্তগুলো নেওয়া হবে।
রোববার (১ ডিসেম্বর) দুপুরে মুক্তিযুদ্ধের তীর্থস্থান ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কোল্লাপাথর শহীদ সমাধীস্থলে শ্রদ্ধাঞ্জলি জানাতে এসে সাংবাদিকদের প্রশ্নে জবাবে এসব কথা বলেন।
উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, সংস্কারের বিষয়ে যে কমিশন রয়েছে তারা রিপোর্ট দিলে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শেষে নির্বাচনে যাবে সরকার। যারা মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়েছে তারা জাতির সাথে প্রতারণা করেছে। এই প্রতারকদের চিহ্নিত করা আমাদের সবার দায়িত্ব।
এসময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত জাহান, ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ শাহরিয়ার মুক্তারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
আরএ