দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত এলাকা থেকে এক কোটি ৮৫ লাখ টাকার ভারতীয় শাড়ি, থ্রিপিস ও চাদর উদ্ধার করেছে বিজবি।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার খিরনাল সীমান্ত এলাকা থেকে বিজিবি ৬০ ব্যাটালিয়ন এসব ভারতীয় পণ্য উদ্ধার করে।
দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২০৩৭/৩ এস পিলারের কাছে অভিযান চালানো হয়। এ সময় ১১৩৪ পিস ভারতীয় শাড়ি, ৪৭০টি থ্রিপিস ও ৩৮১ পিস চাদর জব্দ করা হয়।
আরএ