দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরের নালিতাবাড়ীতে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) উপজেলার তারাগঞ্জ মধ্য বাজার রাহমানিয়া হাফিজিয়া মাদরাসায় অনুষ্ঠিত হয় দিনব্যাপী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা।
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের নালিতাবাড়ী উপজেলা শাখার আয়োজনে প্রতিযোগিতায় ১৯০ জন প্রতিযোগী অংশ নেয়। পরে সন্ধ্যায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা।
এসময় হুফফাজুল কুরআন নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি আলহাজ হাফেজ ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- হুফফাজের জেলা সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মাসুদ, নকলা উপজেলা হুফফাজের সভাপতি ও অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল্লাহেল মামুন, আবু সিনা জুবায়ের, মাওলানা আব্দুল্লাহ আল কায়েস, হাফেজ মাহমুদ মোস্তফা, মাওলানা উবায়দুর রহমান, মাওলানা আবু বক্কর সিদ্দিক, মুফতি আব্দুস সবুর মোজাহিদ প্রমুখ।
আরএ