দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নূরুল্লাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাহিনুর আলম শাহাবুরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল ৩টার দিকে ভাঙ্গা বাজার থেকে তাকে আটক করা হয়।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানা গেছে।
ঘটনার সত্যতা স্বীকার করে এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. মোকছেদুর রহমান জানান, নূরুল্লাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাহিনুর আলম শাহাবুরের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে। তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মামলার তাকে আটক করা হয়।
উল্লেখ্য, এর আগে মঙ্গলবার দুপুরে তিনি উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় তিনি বক্তব্য রাখেন। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে বলেন আমরা চেয়ারম্যানরা অনেকেই বি়ভিন্ন মামলায় অভিযুক্ত। আমাদের যেন অযথাই মিথ্যা মামলা দিয়ে হয়রানি না করে।
আরএ