দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বসুন্ধরা পেপার মিলে বিস্ফোরণে পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়েছে অন্তত ১০ জন। পরে তাদেরকে উদ্ধার করে রাজধানীর জাতীয় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
রোববার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার মেঘনাঘাট এলাকায় কারখানাটির ডিটারজেন্ট তৈরির ইউনিটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধরা সবাই ওই কারখানার শ্রমিক বলে জানায় কারখানা কর্তৃপক্ষ।
কারখানার শ্রমিক জানায়, বসুন্ধরা পেপার মিলের ইউনিট-১’এ এয়ারফ্রেশনার, ডিটারজেন্ট, এরোসল, হারপিক ও মশার কয়েল তৈরি করা হয়। সকাল ১০টার দিকে কারখানাটির ডিটারজেন্ট তৈরির ইউনিটে বৈদ্যুতিক লাইনের সংযোগ দিতে গিয়ে মিস ম্যাচ হয়ে পাইপলাইনে বিস্ফোরণ হয়। এ বিস্ফোরণে সৃষ্ট আগুনে দগ্ধ দশজন শ্রমিক হলে তাদেরকে হাসপাতালে নিয়ে যায় সহকর্মীরা।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান আহতদের শরীরের অন্তত ১৫ থেকে ২০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদেরকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছ।
এদিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল মন্নান জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে প্রাথমিক তদন্ত করছে। কারখানায় বিপুল পরিমাণে ক্যামিকেল রয়েছে। তবে আগুন বেশি দূর ছড়াতে পারেনি। কারখানার শ্রমিকরাই আগুন নেভাতে নিয়ন্ত্রণ করেন।
আরএ