দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কমিটি নিয়ে বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার (২৩ নভেম্বর) বিকেলে পৌর শহরের গভ. মডেল গার্লস হাই স্কুল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এসময় বেশ কয়েকজন আহত হয়েছেন। এদের মধ্যে বোরহান উদ্দিন (২১) ও ফয়সাল (২৭) নামে দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, কমিটি গঠনকে কেন্দ্র করে শনিবার বিকেলে কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় পৌর শহরের গভ. মডেল গার্লস হাই স্কুলের ভেতরে একটি সভার আয়োজন করা হয়। বৈষম্যবিরোধী আন্দোলনে অবস্থান নেওয়া শহর ও উপজেলা থেকে শিক্ষার্থীরা সভায় উপস্থিত হয়।
সভার এক পর্যায়ে কমিটি সংক্রান্ত বিষয় নিয়ে দুটি পক্ষ তৈরি হয়। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে মারামারি শুরু হয়। এসময় বেশ কয়েকজন আহত হয়। এদের মধ্যে ফয়সাল ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে এবং বোরহান ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। দুটি পক্ষ কারা বিষয়টির তদন্ত চলছে। সংঘর্ষে ৪/৫ জন আহত হয়। এ ঘটনায় কেউই থানায় অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অ