দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের একটি বালুর চরে বিশাল ধুলিঝড়ের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলের দিকে এ ঘটনা ঘটে। ঝড়ে সেই বালু্ ওপরে চলে যওয়ার পর সেখানে গর্তের সৃষ্টি হয়।
জেলার রৌমারী ও চিলমারী উপজেলার মাঝে ব্রহ্মপুত্রের শাখাহাতির চর নামক এলাকায় এ ঝড়টি দেখতে পান রৌমারীগামী নৌকার যাত্রীরা। স্থানীয় মানুষজন এটিকে বাওকুড়া বলেন। চিকন নলের মতো চরের বালু উড়ে নিয়ে মেঘের সঙ্গে মিশে যায়।
শাখাতির চরের বাসিন্দা মোঃ নুর আমিন বলেন, চরে মাঝে মধ্যে ছোট ছোট বাওকুড়া দেখা যায়। তবে এত বড় বাওকুড়া গত ৫ বছরে দেখি নাই।
স্থানীয় বাসিন্দারা বলেন, হঠাৎ করে বাতাস ঘুরতে থাকে। মাটিতে থাকা গাছের ডাল,পাতা যা থাকে উড়িয়ে নিয়ে যায়। অনেক সময় এই বাওকুড়ার কবলে পড়লে বাড়ি ঘরের ক্ষতি হয়। তবে এ ঝড়ে গর্ত সৃষ্টি হয়েছে তেমন ক্ষতি হয় নাই।
এফএইচ