দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলায় ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাতজন নেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গতরাতে নগরীর শম্ভুগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহান, নান্দাইল পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিক উদ্দিন ভূঁইয়া, সাবেক পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সারোয়ার জামান, সাবেক ছাত্রলীগ নেতা মনিরুল হাসান, পৌর আওয়ামী লীগের সদস্য মনোয়ার হোসেন চাঁন, জহিরুল ইসলাম ভূঁইয়া এবং মো. আনিস।
নগরীর নতুন বাজার বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গত ১২ নভেম্বর দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম বাদী হয়ে ১৩০ জনের নামসহ অজ্ঞাত ৪০০/৫০০ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের পাঁচদিনের রিমান্ড চেয়ে বিকেলে আদালতে হাজির করা হবে।
আরএ