দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ব্যারিস্টার রাবিয়া ভূঁইয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী গ্রামের সামারা ভিলেজে এ অনুষ্ঠান হয়।
প্রতিষ্ঠানটির সভাপতি ফারজানা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ঢাকা অঞ্চলের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এডিপিইও আজাহারুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সোনারগাঁও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন, ভূঁইয়া একাডেমির জিএম এম জি সারোয়ার, সোনারগাঁও পৌরসভার সাবেক কাউন্সিলর ফারুক আহমেদ তপন, মিরপুর থানার প্রাথমিক শিক্ষা অফিসার তাহমিনা আক্তার।
প্রতিষ্ঠানের ইংরেজি শিক্ষক মো. জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- দবির উদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসাইন, বারদী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা, নীলকান্দা নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুল হক, লিটল এঞ্জেল কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম।
বক্তারা বলেন, সোনারগাঁও একটি বড় উপজেলা। সেই তুলনায় এখানে প্রতিষ্ঠান তেমন নেই। যাও আছে রেজাল্ট তেমন ভালো হয় না। তবে ব্যারিস্টার রাবিয়া ভূঁইয়া স্কুল অ্যান্ড কলেজ রেজাল্ট বরাবরই ভালো করছে। চার বছর ধরে উপজেলায় শ্রেষ্ঠ রেজাল্ট করছে প্রতিষ্ঠানটি। আরও ভালো রেজাল্ট করার পরিকল্পনা আছে আমাদের। এখানে গাইড টিচার দ্বারা শিক্ষার্থীদের সরাসরি তত্ত্বাবধায়ন করা হয়। এছাড়া যারা ভালো রেজাল্ট করে তাদের বিনামূল্যে অধ্যায়নের সুযোগ রয়েছে এখানে।
এসময় উপস্থিত ছিলেন- কোনাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. শিরীন আকতার, আ. মজিদ, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. ইকরাম হোসাইন, সহকারী প্রধান শিক্ষক আব্দুল জব্বারসহ অভিভাবক ও শিক্ষার্থীরা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এসময় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা গান, নাচ ও নাটিকা পরিবেশন করে উপস্থিত দর্শকদের মনোমুগ্ধ করে।
কে