দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য ও ফেনী জেলার সাবেক আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঞা বলেছেন, আওয়ামী লীগ সবসময় দেশ ধ্বংসকারী দল হিসেবে চিহ্নিত হয়েছে। শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা সরকার গঠন করে হত্যার রাজনীতি করেছেন। আওয়ামী লীগ অপপ্রচারেও সেরা। তাই সকলকে এসব অপপ্রচারের কঠোর জবাব দিতে হবে।
শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে স্থানীয় সুজাতপুর হাইস্কুল মাঠে জামায়াতে ইসলামী ফেনীর দাগনভূঞার সিন্দুরপুর শাখার আয়োজনে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লিয়াকত আলী ভূঞা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের কল্যাণে রাজনীতি করে। আল্লাহর আইন কায়েম হলে দেশে শান্তি ফিরে আসবে। জামায়াতে ইসলামীকে দেশ চালানোর দায়িত্ব দিলে আল্লাহর আইন ও সৎ লোক দিয়ে শাসন করব।
তিনি আরও বলেন, মহান আল্লাহ তায়ালা কোনো স্বৈরাচারকে ছেড়ে দেন না, তবে সময় দেন। এটি পবিত্র কোরআনে উল্লেখ আছে। স্বৈরাচারী হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন কিন্তু তার দোসররা এখনো দেশে রয়েছে। তারা অপপ্রচারে সেরা।
সিন্দুরপুর ইউনিয়নের জামায়াতের আমীর মাওলানা জাহাঙ্গীর আলম ভূঞার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় শিবির সভাপতি, ঢাকা মহানগর উত্তর মজলিশ শুরা সদস্য ও সহ-সেক্রেটারী ডা. ফখরুদ্দিন মানিক, কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য ও ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নান, ঢাকা মহানগর দক্ষিণ মজলিশ শুরা সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মেজবাহ উদ্দিন সাঈদ, ছাত্র শিবিরের ফেনী জেলার সাবেক সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও ঢাকা মহানগর দক্ষিণ শুরা সদস্য এম. শাখায়াওয়াত হোসাইন, দাগনভূঞা উপজেলা আমীর গাজী সালাহ উদ্দিন প্রমুখ।
অ