দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাগেরহাটের চিতলমারীতে ক্ষীতিশ চন্দ্র গাইন হত্যা মামলার প্রধান আসামি মো. শফিনুর শেখ (৪০)সহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)।
শুক্রবার (১৫ নভেম্বর) সকালে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার কুশুমদিয়া গ্রামে যান চালিয়ে মো শফিনুর শেখকে গ্রেপ্তার করা হয়। এর আগে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার বানারজোর গ্রাম থেকে আরেক আসামী নূর মোহাম্মদ (৬০)কে গ্রেপ্তার করে র্যাব সদস্যরা।
গ্রেপ্তার মো. শফিনুর শেখ চিতলমারী উপজেলার চর বড়বাড়িয়া এলাকার মৃত সেকেল উদ্দিন শেখের ছেলে। নূর মোহাম্মদ একই গ্রামের মোফেল শেখের ছেলে। গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চিতলমারী থানায় হস্তান্তর করা হয়েছে। এদিন সন্ধ্যায় র্যাব-০৬ এর পক্ষ থেকে প্রেস ব্রিফিং এ সব তথ্য জানানো হয়।
মামলা সূত্রে জানাযায়, গেল ১৩ নভেম্বর চিতলমারী উপজেলার বড়বাড়িয়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে খিতিশ চন্দ্র গাইন (৬৫) নামের এক চা দোকানিকে হত্যা করে মো. শফিনুর শেখ। ঘটনার একদিন পরে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) নিহতের ছেলে গোপালগাইন বাদী হয়ে তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
র্যাব-৬ এর সহকারী পরিচালক (মিডিয়া) ফজলুর রহমান বলেন, ক্ষিতীশ চন্দ্র গাইন হত্যা মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারদের চিতলমারি থানায় হস্তান্তর করা হয়েছে।