দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের ফতুল্লার চাঁদ ডাইংয়ের মালিক শিল্পপতি জসিম উদ্দিন মাসুমকে হত্যার পর লাশ সাত টুকরো মরদেহ গুমের চেষ্টার ঘটনায় প্রেমিকা রুমাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে একথা জানান পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।
পুলিশ জানায়, শিল্পপতি জসীমউদ্দিন মাসুমের ক্ষতবিক্ষত সাত টুকরে লাশ উদ্ধারের পর থেকেই পুলিশ তাৎক্ষণিক তদন্ত শুরু করে। গুলশান থানার একটি জিডির সূত্র ধরে লাশের পরিচয় শনাক্ত করা হয়।
তিনি জানান, রুমার সঙ্গে শিল্পপতি মাসুমের অবৈধ প্রেমের সম্পর্ক ছিল। এই প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে গত ১০ নভেম্বর শেওড়াপাড়া রুমার ভাড়া বাসায় মাসুমকে প্রথমে দুধের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে অচেতন করে হত্যা করা হয়। এরপর তার মরদেহ চাপাতি ও হ্যাকস ব্লেড দিয়ে খণ্ড খণ্ড করে পাঠাওয়ের গাড়ি যোগে বিভিন্ন স্থানে ফেলে দেন রুমা। ঘটনায় জড়িত অন্যদের ধরতে বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ।
পরিবার জানায়, গত ১০ নভেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন নারায়ণগঞ্জের ফতুল্লার চাঁদ ডাইংয়ের প্রতিষ্ঠাতা ও রপ্তানিমুখী পোশাক কারখানা জসিম কম্পোজিডের মালিক জসিমউদ্দিন মাসুম। এরপর থেকে তার দুটি ফোন নাম্বার বন্ধ পাওয়া যায়। সে রাতে বাসায় না ফেরায় পরদিন ১১ নভেম্বর গুলশান থানায় তার নিখোঁজে একটি সাধারণ ডায়েরি করা হয়।
নিখোঁজের তিনদিন গত ১৩ নভেম্বর দুপুরে পূর্বাচল উপশহরের কুড়িল-কাঞ্চন সড়কের উত্তর পাশে পূর্বাচলের ৫ নম্বর সেক্টরের একটি লেক থেকে তিনটি পলিথিন ব্যাগে মোড়ানো তার সাত টুকরো লাশ উদ্ধার করে পুলিশ।
এফএইচ