দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জে নাজমা বেগম হত্যা মামলায় মো. রফিক মিয়া নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে এই রায় ঘোষণা করেন সিনিয়র জেলা ও দায়রা জজ লিয়াকত আলী মোল্লা।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, আসামি রফিকের সাথে প্রতিবেশী নাজমা বেগমের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। বিরোধের জেরে ২০২১ সালের জুন মাসের ৪ তারিখ সকাল ৬টার সময় নাজমা বেগম সরফদিনগর মরিচ ক্ষেতে কাজ করার জন্য বের হয়। পরে তাকে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে রফিক। এতে গুরুতর জখম হয় নাজমা। তাকে উদ্ধার করে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় তার মেয়ে বাদী হয়ে হরিরামপুর থানায় মামলা করেন। হরিরামপুর থানার এসআই মো. আরিফ উল্লাহ মামলার তদন্ত করে ২০২১ সালের জুলাই মাসের ৬ তারিখে তাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত দণ্ডবিধির ৩০২ ধারার অপরাধে দোষী সাব্যস্ত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
আরএ