দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোরের ঝিকরগাছায় সোনার কানের দুলের জন্য সাদিয়া খাতুন নামে এক শিশুকে হত্যা করা হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্ধেহে চম্পা খাতুন নামে এক মাদকাসক্ত এক নারীকে পুলিশ আটক করেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকোমরা গ্রামে। নিহত সাদিয়া ওই গ্রামের দক্ষিণপাড়ার বাবলুর রহমানের মেয়ে।
ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান জানান, মঙ্গলবার সকাল থেকে নিখোঁজ হয় সাদিয়া। খোঁজাখুঁজি করে না পেয়ে তার পিতা থানায় অভিযোগ করেন। এসময় তারা চম্পা খাতুনের ওপর তাদের সন্দেহের কথা জানান। একপর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে চম্পার পরিবারের কাছ থেকে খবর পেয়ে বাড়িতে গিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তার স্বীকারোক্তিতে বাড়ির পাশের হারুন অর রশিদের বাগান থেকে শিশু সাদিয়ার মরদেহ উদ্ধার করা হয়। তার পরনের গেঞ্জি দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
ওসি আরও জানান, চম্পা খাতুন একই গ্রামের আনিছুদ্দিন মোড়লের মেয়ে। সে প্যাথেড্রিনসহ নানা ধরনের মাদকসেবী বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছে।
এফএইচ