দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের নাজিরপুরে বিষ্ফোরক আইনে দায়ের হওয়া মামলায় মো. আরিফুর রহমান সবুজ (৩৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৫ নভেম্বর ) রাতে তাকে উপজেলার শ্রীরামকাঠী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সবুজ উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ভীমকাঠী গ্রামের আব্দুর রব শেখের পুত্র ও ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদ আল ফরিদ ভূইয়া জানান, তার বিরুদ্ধে পূর্বেই নাজিরপুর থানায় চাঁদাবাজি ও সন্ত্রাসী সহ একাধিক মামলা রয়েছে। তিনি উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও বিষ্ফোরক আইনে দায়ের করা মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে ।
থানা পুলিশ সূত্র জানান, মঙ্গলবার (৫ নভেম্বর) গভীর রাতে নাজিরপুর থানার উপ পুলিশ পরিদর্শক ( এস আই) মো. মশিউর রহমান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
এফএইচ