দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ছাত্রদলের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে মধ্যরাতে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কয়েকজন আহতের খবর পাওয়া গেছে।
জানা যায়, কৃষি গুচ্ছ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রদল ক্যাম্পাসের প্রধান দুই ফটকে তাদের দলীয় ব্যানার টানায়। কিন্তু কে বা কারা ব্যানার ছিঁড়ে ফেলছে এ নিয়ে কথা কাটাকাটি থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে বিশ্ববিদ্যালয় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষ থামাতে চেষ্টা করেও ব্যর্থ হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোজাম্মেল হক জানান, আমরা পুলিশ প্রশাসনকে বিষয়টি অবহিত করেছি। কিন্তু মারামারি হাতের নাগালের বাইরে হওয়ায় তাৎক্ষণাৎ কোনো ব্যবস্থা নেওয়া যায়নি।
এদিকে, ঘটনার পরপরই সিকৃবি ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। এ সম্পর্কে একটি তদন্ত কমিটি করা হয়েছে।
আরএ