দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিলেটে পৃথক অভিযানে ভারতীয় ও বাংলাদেশি রসুনসহ বিভিন্ন ধরনের ১ কোটি ২০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
বুধবার ও বৃহস্পতিবার (২৩ ও ২৪ অক্টোবর) সিলেট এবং সুনামগঞ্জ সীমান্তবর্তী এলাকায় সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অভিযানে এসব চোরাই পণ্য জব্দ করা হয়।
৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৪৮ বিজিবির আওতাধীন সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বুধবার ও বৃহস্পতিবার অভিযান চালিয়ে ৫৪ পিস লেহেঙ্গা, ২২ পিস ভারতীয় শাড়ি, ২৮ পিস সানগ্লাস, ২ হাজার ১৫৯ পিস সাবান, ৩৭৮ পিস এলোভেরা জেল, ১৯১ বোতল মদ, ১০০ পিস ইয়াবা, মাহিন্দ্রা ট্রাক্টর ১টি, মোটরসাইকেল ২টি, ৪৯৬ কেজি বাংলাদেশি রসুন এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা ১১টিসহ অন্যান্য ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এসবের আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ ৬৬ হাজার ৩৭০ টাকা। জব্দকৃত মালামাল পরে স্থানীয় কাস্টমস কার্যালয়ে জমা দেওয়া হয়।
অ