দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খাগড়াছড়ি মাটিরাঙ্গায় সীমান্ত থেকে এক রনি দাশ (৩২) নামে ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
বুধবার(২৩ অক্টোবর) মাটিরাঙ্গার পুরাতন ধর্মরামবাড়ী নামক এলাকা থেকে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় তাকে আটক করা হয়। রনি দক্ষিণ ত্রিপুরার বেলুনিয়ার রাজনগর এলাকার ললিতা দাশের ছেলে। এসময় তার সহযোগী সাইফুল ইসলাম (২৪) নামে এক বাংলাদেশিকেও আটক করা হয়।
জানা যায়, ভারতীয় নাগরিক সাইফুল ইসলামর সহযোগীতায় রনি দাস অবৈধভাবে ভারতে প্রত্যাবর্তনের জন্য সীমান্ত এলাকায় অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ৪০ বিজিবির শফিটিলা বিওপির নায়েব সুবেদার মো. মোশাররফ হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে দুইজনকে আটক করা হয়েছে।
এসময় সাইফুলের কাছ থেকে একটি মোটরসাইকেল, মোবাইল ও নগদ টাকা জব্দ করা হয়। ৪০ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আফিক হাসান বলেছেন, সীমান্তে দায়িত্বপূর্ণ এলাকায় যে কোন ধরনের অবৈধ কাজসহ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি সদস্যরা সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে সদা প্রস্তুত থাকবে।
এফএইচ