দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অন্যায় সাজা বাতিল ও সব মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে আসার পরিবেশ তৈরি করার দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
কুড়িগ্রাম জেলা বিএনপির আয়োজনে বুধবার (২৩ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি সাইফুর রহমান রানা, সাবেক সহসভাপতি ও সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক, যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিবসহ অন্যান্যরা।
সমাবেশে বক্তারা দ্রুততম সময়ের মধ্যে তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে ফিরিয়ে আনাসহ দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মো. সাইফুর রহমান রানা বলেন, আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা মামলা ও অন্যায় সাজা বাতিল করে দেশে ফিরিয়ে আনা হোক। আমরা পত্রিকায় দেখেছি এখনো তার নামে ৮০টি মামলা রয়েছে। এসব মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে দেশে ফিরে আনার ব্যবস্থা করতে হবে।
এদিকে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব বলেন, তারেক রহমানের অন্যায় সাজা বাতিল ও সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে আসার পরিবেশ তৈরি করাসহ দ্রুত নির্বাচন দিতে হবে।
সমাবেশ শেষে মজিদা কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের নিকট স্মারকলিপি প্রদান করে জেলা বিএনপি।
অ