দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইলিশের সম্পদ রক্ষায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা মিজ ফরিদা আখতার।
মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে ভোলার খাল সংলগ্ন বালুরমাঠে জেলা প্রশাসন ও মৎস্যবিভাগ কর্তৃক আয়োজিত সচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, ইলিশের বাড়ি চাঁদপুর নয়, ইলিশের বাড়ি ভোলায়। বাইরের জেলেদের বাংলাদেশের জলসীমায় মাছ ধরার অধিকার নেই। তাদের বিতাড়িত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন তিনি।
তিনি আরও বলেন, একই সাথে জেলেদের সুরক্ষায় দাদন ব্যবস্থা বন্ধ করে স্বল্প সুদের ঋণের ব্যবস্থা চালু করা হবে। মা ইলিশ রক্ষায় আইন অমান্য কারিদের কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ভোলার জেলা প্রশাসক আজাদ জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল, মহাপরিচালক মো. জিল্লুর রহমান, কোস্টগার্ড দক্ষিণ জোনের কমান্ডার মোহাম্মদ শাহিন মজিদ, নৌ বাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার আবু বক্কর সিদ্দিক, নৌ পুলিশের পুলিশ সুপার নাজমুল হাসান।
অনুষ্ঠানে জেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ৫ শতাধিক জেলে অংশগ্রহণ করেন।
আরএ