দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০ জনকে অটোরিকশা দিয়েছে আস সুন্নাহ ফাউন্ডেশন। সোমবার (২১ অক্টোবর) শহরের আলিয়া মাদরাসা মাঠে ক্ষতিগ্রস্তদের হাতে অটোরিকশা তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদ উল্লাহ।
উপকারভোগীরা জানান, এ একটি গাড়ি তাদের জীবন ও জীবিকাকে সহজ করবে। ঘর-বাড়িসহ সর্বস্ব হারিয়ে এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তারা।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদ উল্লাহ জানান, মোট ১০০টি অটোরিকশা দেওয়া হবে সারাদেশে। সে কার্যক্রমের উদ্বোধন হলো। এর মধ্যে ফেনীতে দেওয়া হচ্ছে ৪০টি।
তিনি আরও বলেন, ইতোমধ্যে ৭৮ লাখ টাকার ত্রাণসামগ্রী বিতরণ করেছে ফাউন্ডেশন। বর্তমানে গৃহায়ণ ও পুনর্বাসনের কাজ শুরু হয়েছে।
অনুষ্ঠানে ফেনী আলিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ গাজী ইকবাল হোসেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরএ