দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকার ধামরাইয়ে একটি সিএনজি এন্ড রিফুয়েলিং স্টেশনে মাইক্রোবাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে ফারুক হোসেন (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় এন এন সিএনজি এন্ড রিফুয়েলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত ব্যক্তির নাম ফারুক হোসেন (৫০)। তিনি গ্যাস গ্রহণকারী মাইক্রোবাসের চালক ও মালিক। তার বাড়ি উপজেলার ধাইরা গ্রামে। তাৎক্ষণিক ভাবে আহত ব্যক্তির ঠিকানা পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ফারুক হোসেন সিএনজি গ্যাস নেওয়ার জন্য ধামরাই ফিলিং স্টেশনে আসেন। গাড়ির গ্যাস সিলিন্ডারে নজেল ঢোকানোর কিছুক্ষণ পরেই বিকট আওয়াজ করে সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। তার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় আশপাশের বেশ কয়েকটি গাড়িরও ক্ষয়ক্ষতি হয়। গুরুতর আহত অবস্থায় আরও একজন উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ফারুক হোসেন নামে একজন নিহত হয়েছেন।
এফএইচ