দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, শেরপুরের মতো এ ধরনের বন্যা আরও হতে পারে, তাই আগাম ধারণা নিয়ে কাজ করতে হবে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে শেরপুর জেলা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।
ফারুক-ই আজম বলেছেন, ‘বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি দেখার জন্য আমি শেরপুরে এসেছি। এর আগে বন্যায় ত্রাণের সময় আমার মন্ত্রণালয়ের সচিবেরা এসেছিলেন। পুনর্বাসন সম্পর্কে দিকনির্দেশনা দেওয়ার জন্য আমি শেরপুরে এসেছি।’
তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে জেলার ক্ষয়ক্ষতি নিরুপন করা হয়েছে। এই কাজগুলো কিভাবে করবে, সে সম্পর্কে আমি ধারণা নিতে এবং দিতে সরেজমিনে এসেছি। শেরপুর জেলার মতো এ ধরনের বন্যা আরও হতে পারে, সেগুলো সম্পর্কে আগাম ধারণা নিয়ে কাজগুলো সম্পন্ন করতে হবে।’
এসময় শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ও পুলিশ সুপার আমিনুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। উপদেষ্টা আজ শুক্রবার সকালে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন।
আরএ