দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের ইন্দুরকানীতে ডোবা থেকে হরলাল সরকার (৬৫) এক আওয়ামী লীগ কর্মীর মরদেহ উদ্ধার করেছেন থানা পুলিশ। মঙ্লবার (১৫ অক্টোবর) দুপুরে থানা পুলিশ উপজেলার চরবলেশ্বর গ্রামের তার নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করেন। তিনি ওই গ্রামের যদুনাত সরকারের ছেলে।
পুলিশ জানায়, সোমবার (১৪ অক্টোবর) রাতে তিনি তার স্ত্রী কল্পনা রানীকে নিয়ে পার্শ্ববর্তী গৌতমের বাড়ি যান। সেখানে তার স্ত্রী অসুস্থ হয়ে পড়লে তিনি স্ত্রীকে সেখানে রেখে নিজ বাসায় চলে আসেন। ওই রাতে বাড়ি পিছেনে হাত-পা ধুতে গিয়ে ডোবার পানিতে পড়ে মারা যান। সকালে তার স্ত্রী বাসায় ফিরে তাদের ঘর তালাবদ্ধ দেখে তার স্বামীকে খোঁজাখুজির এক পর্যায় বাড়ির পিছনের ডোবায় তার লাশ ভাসতে দেখে ডাক-চিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে ডোবা থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করেন।
নিহতের স্ত্রী কল্পনা রানী জানান, রাতে তার স্বামীকে নিয়ে পার্শ্ববর্তী গৌতমের বাড়িতে যান। সেখানে আমি অসুস্থ হয়ে পড়লে আমি তাকে বাসায় পাঠিয়ে দেই। সকালে বাড়ি গিয়ে বাসায় তালাবন্ধ দেখে তাকে খুঁজেতে গিয়ে ঘরের পাশের ডোবায় লাশ দেখতে পাই।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. মতিউর রহমান মৃত হরলাল সরকার স্থানীয় আওয়ামী লীগের কর্মী বলে দাবি করেছেন।
ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসাইন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি পানিতে ডুবে মারা গেছেন। লাশ উদ্ধার করার সময় তার হাতে টর্চ লাইট পাওয়া গেছে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এফএইচ