দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোরের বেনাপোল দৌলতপুর সীমান্তে পুকুর থেকে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে দৌলতপুর সীমান্ত এলাকার একটি পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিলের চালানটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদে বেনাপোলের দৌলতপুর সীমান্তবর্তী একটি পুকুরের ভেতর বিষেশভাবে লুকানো অবস্থায় ভারত থেকে আসা ফেন্সিডিলের একটি বড় চালান উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত চালানে ৩টি প্লাস্টিক বস্তায় মোড়ানো ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার বাজর মূল্য ৬ লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. রাসেল মিয়া বলেন, উদ্ধারকৃত ফেনসিডিলগুলো আইনি প্রক্রিয়া শেষে ধ্বংস করা হবে৷