দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরার দেবহাটায় শহীদ আসিফের নামে স্টেডিয়াম তৈরি করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার (১১ অক্টোবর) রাত ৯টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কথা বলেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, বিগত সরকারের সময় ক্রীড়া ক্ষেত্রে রাজনীতিকরণ করা হয়েছে। ক্রীড়া সংশ্লিষ্টরা নিজ নিজ জেলায় ক্রীড়া ক্ষেত্রে কিছু উন্নয়ন করেছেন। তবে সামগ্রীকভাবে দেশের ক্রীড়া ক্ষেত্রে উন্নয়ন করেননি তারা।
ক্রীড়া উপদেষ্টা বলেন, নতুন স্টেডিয়াম তৈরি করার চেয়ে পুরাতন স্টেডিয়ামের সংস্কার ও রক্ষণাবেক্ষণ জরুরি।
সাতক্ষীরায় সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ টেনে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার সাম্প্রদায়িক উস্কানি দিয়ে সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেছে। আমাদের তা প্রতিহত করতে হবে। দুর্গাপূজাকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মো. মনিরুল ইসলামসহ জেলার দপ্তরের প্রধানগণ, গণমাধ্যম কর্মী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আরএ