দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মসজিদে নামাজরত অবস্থায় আছর উদ্দিন নামে এক মুসল্লির প্রাণ গেল। তিনি উপজেলার কেদার ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত গুল মোহাম্মদের ছেলে।
মৃত আছর উদ্দিনের চাচাতো ভাই নূরুন্নবী সরকার জানান, শুক্রবার ভোরে ফজরের নামজ আদায় করতে বাড়ির পাশে কচাকাটা দাখিল মাদরাসা মসজিতে যান তিনি। মসজিতে নফল নামাজ আদায় করা অবস্থায় মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার ৬ সন্তান ও স্ত্রী রেখে যান তিনি।
তিনি আরও জানান, আছর উদ্দিন অত্যান্ত দরিদ্র পরিবারের সন্তান। তার আয় রোজগারে পরিবার চলতো। তার মৃত্যুতে পরিবারটি অথৈ সাগড়ে পড়ে গেল।
স্থানীয়রা জানান, আছর উদ্দিন ভালো লোক ছিলেন এবং প্রতিবাদীও ছিলেন। তিনি কোনো সময় নামাজ কাজা করতেন না।
স্থানীয় আনিছুর রহমান ব্যাপারী জানান, আছর উদ্দিন আমার আত্বীয়। প্রতিদিন আমরা একসাথেই ফজরের নামাজ কচাকাটা বাসস্ট্যান্ট মসজিদে পড়ি। আজ সে দাখিল মাদরাসা মসজিদে নামাজ পড়তে যায়। ফজরের নামাজ শেষ না হতেই ফোন আসে আছর উদ্দিন মসজিদেই মারা গেছে। সকাল ১১টায় তাকে কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। তার পরিবার অত্যান্ত গরীব। তার পরিবারের জন্য সহযোগিতা কামনা করেন তিনি।
ইসলামী চিন্তাবিদ গোলেরহাট ফাজিল (বিএ) মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হানিফ উদ্দিন জানান, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহপাক কখন কার মৃত্যু কোথায় লিখে রেখেছেন কেউ তা জানে না। তবে শুক্রবারে ফজররের নামাজ পড়া অবস্থায় আছর উদ্দিনের মৃত্য হয়েছে। আমার মনে হয় তার ভাগ্যটাই ভালো, এমন মৃত্যু সবার হয় না। আল্লাহ তাকে বেহশত নসিব করুক।
আরএ