দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের ১০ দিন পরে মো. সিদ্দিক হাওলাদার (৪৪) নামের এক দিনমজুরের মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়ের করেছে তার ভাই বাদশা হাওলাদার। আর মামলার এজাহারনামীয় আসামি সুভাষ মৃধাকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৯ অক্টোবর) রাতে শরণখোলা থানায় ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের আসামি করে এই মামলা দায়ের করেন তিনি।
গ্রেপ্তার সুভাষ মৃধা শরণখোলা উপজেলার বিধানসাগর এলাকার বাসিন্দা। আর নিহত মো. সিদ্দিক হাওলাদার শরণখোলা উপজেলার পশ্চিম বানিয়াখালি গ্রামের মৃত নুরুল ইসলাম হাওলাদারের ছেলে। তার স্ত্রী ও চার মেয়ে রয়েছে।
বাগেরহাটের পুলিশ সুপার তৌহিদুল আরিফ বলেন, মো. সিদ্দিক হাওলাদারের ভাই বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গেল ৩০ সেপ্টেম্বর বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি দিন মজুর মো. সিদ্দিক হাওলাদার। ওই দিন থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে ৫ অক্টোবর সিদ্দিকের ভাইয়ের ছেলে মহারাজ হাওলাদার রণখোলা থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেন। বুধবার (৯ অক্টোবর) পুলিশ খোন্তাকাটা ইউনিয়নের পশ্চিম বানিয়াখালী এলাকায় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন খান জাহাঙ্গীরের ঘের থেকে এই মরদেহ উদ্ধার করে।
অ