দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের (৩১) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বাগাতিপাড়ার টেটনপড়া এলাকায় চিলাহাটি থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়।
এখনও নিহতের ওই যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ওই যুবকের পড়নে সাদা রংয়ের টিশার্ট ও ময়লাযুক্ত ঘিয়া রংয়ের প্যান্ট ছিল বলে জানিয়েছেন শান্তাহার রেলওয়ে থানার ওসি মো. মুক্তার হোসেন।
নিহত ওই যুবকের কাছে থাকা একটি কার্ডের নম্বরে স্থানীয় সাংবাদিকরা যোগাযোগ করে। এতে ঢাকা নর্দান ইউনিভার্সিটি ছাত্র আফজালুর রহমান শুভ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কিছুদিন সে ঢাকার গাজীপুরের একটি পরিত্যক্ত পুলিশ বক্সে রাত্রি যাপন করে। এছাড়া দিনের বেলায় ছাত্রদের সাথে আন্দোলনে মাঠে থেকেছেন তিনি। তবে সে বাক ও শ্রবণ প্রতিবন্ধী ছিল বলে জানায় তিনি।
ওসি মুক্তার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের পরিচয় শনাক্তে কাজ চলমান আছে বলেও জানান রেলওয়ে পুলিশের ওই কর্মকর্তা।
আরএ