দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের তারাকান্দায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রুবেল মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার কামারিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুবেল মিয়া ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
কামারিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা ফাতরুল আমিন বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল থেকেই আমাদের এখানে ভারি বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে ভিজে রুবেল মিয়া বাড়ির পাশে খালে মাছ ধরতে যায়। এসময় হঠাৎ বজ্রপাতে রুবেল মিয়া ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা টের পেয়ে তাকে উদ্ধার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তার স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যায়।
আরএ