দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাঙামাটি শহরের রিজার্ভ বাজার বাসস্টেশন এলাকায় ২০২০ সালের ৭ অক্টোবর পরিকল্পিতভাবে ব্যবসায়িক দোকানপাটে অগ্নিকাণ্ড ঘটিয়েছে উল্লেখ করে ক্ষতিপূরণ চেয়ে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা।
সোমবার সকালে রাঙামাটি শহরের রিজার্ভ বাজার নতুন বাসস্টেশন এলাকায় এই মানববন্ধন করেন দোকানদাররা।
এসময় তারা বলেন, ২০২০ সালের ৭ অক্টোবর রাঙামাটি শহরের রিজার্ভ বাজার নিউ রাঙামাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে নির্মিত ব্যবসায়িক দোকানপাটগুলো পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়। এতে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য রাখেন মো. মোরশেদ আলম। ব্যবসায়ীরা বলেন, নিউ রাঙামাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের নির্দেশে রাত ৩টার দিকে এসব দোকানে অগ্নিসংযোগ করা হয়। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি করেন ব্যবসায়ীরা। অগ্নিসংযোগের ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ক্ষতিপূরণের দাবি জানান।
মানববন্ধনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জাকির হোসেন, পঞ্চুদাশ গুপ্ত, প্রশান্ত সিংহ, সাইফুল ইসলাম, আবদুল হালিম ও মো. সেলিমসহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
আরএ