দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে লিফট দুর্ঘটনায় এক রোগীর স্বজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে।
নিহত মো. জাহিদুল ইসলামের (৪০) বাড়ি কুমিল্লার দাউদকান্দি এলাকায়। তার শিশুসন্তান হাসপাতালের ১০তলায় শিশু ওয়ার্ডে কয়েকদিন ধরে চিকিৎসাধীন ছিল।
স্বজন ও হাসপাতালের প্রত্যক্ষদর্শীরা জানান, জাহিদুল কয়েকদিন আগে স্ত্রী ও শিশুসন্তান নিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন। রাত সাড়ে ১১টার দিকে নিচে নামার জন্য লিফটে কল করেন ১০ তলা থেকে। তবে ওই লিফট নাকি নষ্ট ছিল, লিফটম্যানও ছিল না। তিনি লিফট কল করলে দরজা খুলে যায় কিন্তু লিফট আসেনি। তিনি ভেতরে পা দিলে সঙ্গে সঙ্গে নিচে পড়ে যান। তবে এই লিফটে গত কয়েকদিন ধরে সমস্যা থাকলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি এবং কাউকে সতর্কও করেনি।
হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্য আইয়ুব হোসেন বলেন, খবর পেয়ে আমরাও এসেছিলাম। পরে লিফটের গাউন্ড ফ্লোর হতে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। লিফটের সমস্যা এটা সবাইকে সতর্ক করা উচিত ছিল আগে থেকে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মঞ্জুর মোর্শেদ বলেন, আমরা শুনতে পাই লিফটে একজন পড়ে গেছে। পরে লোকজন লিফট হতে একজনকে মৃত অবস্থায় নিয়ে আসেন। পরে মরদেহ মর্গে পাঠানো হয়।
অ