দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, পাহাড়ে নানা ধরনের বৈষম্য রয়েছে। এখানে বসবাসকারী জনগোষ্ঠীর নানা রকমের বঞ্চনা রয়েছে। আমরা লড়াই সংগ্রাম করে যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি সেখানে কোনো বৈষম্য থাকবে না। বৈষম্যহীন বাংলাদেশে সবার অধিকার নিশ্চিত করা হবে।
শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় খাগড়াছড়ি দীঘিনালা বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, আমরা সকলের সহযোগিতা নিয়ে বৈষম্যহীন এক বাংলাদেশ গড়তে চাই। সকলের সহযোগিতা আমাদের প্রয়োজন। পাহাড়ে যারা ভেদাভেদ, দূরত্ব তৈরি করে সুযোগ নিতে চায়, তাদের কোনোভাবে সে সুযোগ দেওয়া যাবে না। পাহাড়-সমতল মিলে বাংলাদেশ।
এর আগে গত বৃহস্পতিবার সহিংসতায় ক্ষতিগ্রস্ত লারমা স্কয়ার বাজার পরিদর্শন করেন উপদেষ্টা। সেখানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন তিনি।
অ