দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পোশাক শিল্পে দেশ অনেকে এগিয়ে যাওয়ায় দেশের বাইরে থেকে ষড়যন্ত করা হচ্ছে। শ্রমিকদের কারো প্ররোচনায় না পড়ে মালিকদের সঙ্গে সরাসরি কথা বলার আহবান জানিয়েছেন রপ্তানিমুখী পোশাক ব্যবসায়ীদের সংগঠন বিকেএমই ও বিজেএমই এর নেতারা। পাশাপাশি শ্রমিকদের যে কোন সমস্যা রাজপথে নয় আলোচনার মাধ্যমে সমাধান হবে বলেও উল্লেখ করেন তারা।
সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় বিকেএমইএ'র প্রধান কার্যালয়ে নারায়ণগঞ্জে রপ্তানীমুখী শিল্প প্রতিষ্ঠানে শ্রম শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সংশ্লিষ্ট নীট গার্মেন্টস প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে মত বিনিময় সভা ও সাংবাদিক সম্মেলন করে ব্যবসায়ী সংগঠনের নেতারা। গার্মেন্টস মালিকরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে ব্যাবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা চান। পরে সাংবাদিক সম্মেলন শেষে রপ্তানীমুখী প্রতিষ্ঠানগুলোতে শ্রম শৃঙ্খলা বজায় রাখতে শ্রমিক ও আইনশৃংখলা বাহিনী সহ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান বিকেএমইএ'র নেতৃবৃন্দরা।
সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ. এইচ. এম সফিকুজ্জামান বলেন, রাস্তায় আন্দোলন করে সমস্যার সমাধান করা যাবে না। মালিক-শ্রমিকদের মধ্যে যে দুরত্ব আছে সেটি দ্রুত সেটি কমানো হবে। দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। কারণ পোশাক সেক্টরে দেশ অনেকে এগিয়ে। আমরা প্রত্যশা করব সময় দিলে সব সমস্যার সমাধান হবে।
সংবাদ সম্মেলনে বিকেএমইর সভাপতি বলেন, দেশকে এগিয়ে নিতে শ্রমিক-মালিকসহ সবার দায়িত্ব রয়েছে। কারো প্রচনায় না পড়ে শ্রমিকরা মালিকদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্য সমাধান করতে পারে। তারা যেন কোনো প্রতিষ্ঠানের ক্ষতি না করে। যেকোন সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান হবে, রাজপথে নয়। শ্রমিকদের যেসব যৌতিক দাবি রয়েছে তা আলোচনার মাধ্যমে মেনে নেওয়া হবে। কিন্তু শ্রমিক অসন্তোষ সৃষ্টি করে কারখানা বন্ধ করা হলেও মালিক-শ্রমিক উভয়ের ক্ষতির পাশাপাশি দেশের ক্ষতি হবে বলে জানান তিনি।
বক্তারা বলেন দেশের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে গার্মেন্টস শিল্প জড়িত। তারা বলেন রাজনৈতিক পরিবর্তনের পর গার্মেন্টস শিল্পে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। তারা মালিক ও শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে এ শিল্প রক্ষায় এগিয়ে আসার আহবান জানান।
মতবিনিময় সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ. এইচ. এম সফিকুজ্জামান, শ্রম অধিদপ্তর, ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. তরিকুল, শিল্প পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মো. সিবগাত উল্লাহ পিপিএম,শিল্প পুলিশের অতিরিক্ত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, আসাদুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার সেনাবাহিনীর নারায়ণগঞ্জ জেলা কমান্ডিং অফিসার লেফটেনেন্ট কর্নেল আতিক ও বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম ও বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম।
এফএইচ