• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • খুলনা
  • ঝিনাইদহ

আন্দোলনে গিয়ে হাত হারাতে বসেছেন মান্নান

ঝিনাইদহ প্রতিনিধি
  ১১ সেপ্টেম্বর ২০২৪, ১৮:২৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করেছেন মান্নান হোসেন। ঢাকায় টিউশনির পাশাপাশি চেষ্টায় ছিলেন চাকরির। থাকতেন ঢাকার মহম্মদপুর এলাকায়। সরকারি চাকরির বয়স শেষের দিকে, তাই কোটা বৈষম্যের দূর করার দাবি নিয়ে নেমেছিলেন রাজপথে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

কিন্তু সেই পথের মাঝেই তার ডান হাত ও ঘাড়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে আওয়ামী লীগের কর্মীরা। শেখ হাসিনার পদত্যাগের দুই দিন আগে ৩ আগস্ট আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীদের হামলা, এলোপাতাড়ি কুপিয়ে জখমের ঘটনায় এক হাত অচল হয়ে গেছে তার। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করা মান্নান হোসেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের চরমৌকুড়ি গ্রামের জোয়াদ আলীর ছেলে। বর্তমানে মান্নান নিজ গ্রামের বাড়িতে বিছানায় কাতরাচ্ছেন। দরিদ্র পরিবারের বৃদ্ধ বাবার পক্ষে চিকিৎসার খরচ জোগান দিতে অসম্ভব হয়ে পড়েছে। আবার চাকরির বয়স শেষের দিকে হওয়ায় পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় পড়েছে।

মান্নান হোসেন জানান, ‘কোটাবিরোধী আন্দোলনের শুরু থেকেই রাজপথে ছিলেন তিনি। লেখাপড়া শেষ করে সরকারি চাকরির জন্য অনেকবার পরীক্ষাও দিয়েছেন। কিন্তু কোটার কাছে হেরে গেছে মেধা। তাই এসব বৈষম্য দূর করার জন্য কোটার বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন। তবে ৩ আগস্ট রাতে ঢাকার মহম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় হঠাৎ আওয়ামী লীগের একদল দুর্বৃত্ত আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এসময় হামলাকারীরা মান্নানের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এসময় তার ডান হাত ও ঘাড়ের জয়েন্টের শিরা কেটে যায়।’

মান্নান হোসেন আরও বলেন, ‘স্থানীয়দের সহযোগিতায় আমাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় সহযোগিরা। হাসপাতালের আইসিউতে ভর্তি করা হলে সেখানে আমার অপারেশন হয়। অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় পরিবারের সদস্যরা আমাকে বাড়িতে নিয়ে আসে। বর্তমানে কুষ্টিয়া নিউ সান ক্লিনিকে ডা. হোসেন ইমামের কাছে চিকিৎসা নিচ্ছি। কিন্তু হাতের অবস্থা এখন পুরোপুরি অচল হয়ে আছে। হাত ঠিক হতে এক বছর সময় লাগবে।

মান্নান হোসেন বলেন, ‘চিকিৎসা করাতে এরইমধ্যে এক লাখ টাকা খরচ হয়ে গেছে। প্রতি সপ্তাহে ৪ হাজার টাকার ওষুধ প্রয়োজন হচ্ছে। একদিকে চিকিৎসার খরচ, আবার অন্যদিকে চাকরির বয়স শেষের পথে। এসব নিয়ে পরিবারের লোকজন হতাশায় ভুগছে।’

মান্নান হোসেনের মেজো ভাই হাফিজুর রহমান বলেন, ‘আমরা চার ভাই। তিন ভাই ও বাবা মিলে কৃষিকাজ করে ছোট ভাই মান্নানকে পড়ালেখা করিয়েছি। কিন্ত হঠাৎ সব কেমন যেন পাল্টে গেল। হঠাৎ ঢাকা থেকে ফোন আসে ছোট ভাই মামুন আন্দোলনে আহত হয়ে হাসপাতালে ভর্তি। খবর পেয়ে খুব কষ্ট করে ঢাকা গিয়ে চিকিৎসা শেষে তাকে বাড়িতে নিয়ে আসি। এখন তার হাত পুরো অচল হয়ে গেছে। চিকিৎসা চলছে, তবে তার খরচ অনেক। বাড়ির গরু-ছাগল বিক্রি করে চিকিৎসা চলাচ্ছি।’

বাবা জোয়াদ আলী বলেন, ‘চাকরিতে কোটা বাদ দিতে আন্দোলনে নেমেছিল ছেলে। ছেলের যে অবস্থা হয়েছিল ওর বেঁচে থাকারই কথা ছিল না। আল্লাহর কাছে শুকরিয়া যে তিনি আমার ছেলেকে ফিরিয়ে দিয়েছে। তবে এখন ছেলের চাকরির বয়স শেষের দিকে। আমার ছেলেকে একটা চাকরির ব্যবস্থা করে দিতে সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি।’

বৃদ্ধ মা ফাতেমা খাতুন বলেন, ‘আন্দোলনে আমার ছেলেকে ওরা মেরেছে। হাত কুপিয়ে অচল করে ফেলেছে। আমরা গরিব মানুষ চিকিৎসার জন্য এতো টাকা কোথাই পাবো। সরকারের কাছে দাবি, তারা যেন আমার ছেলের পাশে এসে তাকে সুস্থ করতে সাহায্য করে।’

প্রতিবেশী আব্দুল আওয়াল বলেন, ‘মান্নান অনেক মেধাবী। সে মানুষের বিপদে সব সময় পাশে দাঁড়ায়। তার পরিবার চিকিৎসার খরচ মেটাতে খুবই কষ্ট করছে। যাদের জন্য আমরা দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি, তাদের পাশে দাঁড়ানো উচিত। আমরা চাই বর্তমান সরকার মান্নানের চিকিৎসার খরচের পাশাপাশি তাকে যেন চাকরি পেতে সহযোগিতা করেন।’

এ ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক রিহান হোসেন বলেন, খোঁজ-খবর নিয়ে তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া মান্নানের বিষয়ে আমাদের কেন্দ্রীয় সমন্বয়কদের সঙ্গে আলোচনা করা হবে।

আরএ

  • কোটা বিরোধী আন্দোলন
  • ঝিনাইদহ
এ সম্পর্কিত আরও খবর
ঝিনাইদহে ম্যাটস শিক্ষার্থীদের মানববন্ধন
ঝিনাইদহে ম্যাটস শিক্ষার্থীদের মানববন্ধন
ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু
ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু
ঝিনাইদহে ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী নিহত
ঝিনাইদহে ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী নিহত
পুকুর থেকে মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
পুকুর থেকে মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।