দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলের ঘাটাইলে পৃথক দুটি স্থান থেকে দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৮ সেপ্টেম্বর) উপজেলার বানিয়াপাড়া ও কাশতলা ভিটিবাড়ি এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। এর মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম সাজ্জাদ হোসেন ইমন। সে কাশতালা গ্রামের ইছহাক আলীর ছেলে। অপরজনের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ (রোববার) সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার বানিয়াপাড়া এলাকায় রাস্তার পাশে এক বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় কাটাছেঁড়ার চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে।
এদিকে কাশতলা ভিটিবাড়ি এলাকার একটি পুকুরের কচুরিপানার নিচ থেকে সাজ্জাদ হোসেন ইমন নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে ঘাটাইল থানার উপ-পুলিশ পরিদর্শক রুবেল রানা জানান, ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হবে।
অ