দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরের কাশিমপুর কারা কমপ্লেক্স থেকে গাঁজা ও ইয়াবাসহ সবুজ হাসান (২৪) নামে এক কারারক্ষীকে আটক করে পুলিশে দিয়েছে কারা কর্তৃপক্ষ।
শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
আটক হওয়া সবুজ হাসান ধামরাই উপজেলার চরডাউটিয়া এলাকার জসিম উদ্দিনের ছেলে। তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ কারারক্ষী ছিলেন।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর কারারক্ষী সবুজ হাসান আরপি গেট দিয়ে বাহিরে যান। এরপর এক নারী তাকে একটি বাজারের ব্যাগের ভেতরে আরেকটি ব্যাগ দেন। পরে বিষয়টি আরপি গেটে দায়িত্বরত কারারক্ষীরা দেখে তাকে অনুসরণ করেন। এসময় তাকে তল্লাশি করতে চাইলে তিনি দ্রুত মোটরসাইকেল নিয়ে ব্যারাকে চলে যান। পরে তিনজন কারারক্ষী ব্যারাকে বাথরুমের ফলস ছাদের ওপরে থাকা ব্যাগটি উদ্ধার করে জেলারের রুমে নিয়ে যায়। থানা পুলিশ ও জেলারের সামনে ব্যাগটি খুললে ১০ প্যাকেটে ৯৬০ গ্রাম গাঁজা, ৯৭ পিচ ইয়াবা, ১টি মিনি বাটন মোবাইল, ১টি চার্জার ক্যাবল উদ্ধার করা হয়। পরে ওই কারারক্ষীকে কোনাবাড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কোনাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, গাঁজা ও ইয়াবাসহ কারাগার থেকে এক কারারক্ষীকে আটক করে থানায় দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আমিরুল ইসলাম জানান, গাঁজা-ইয়াবাসহ আটক কারারক্ষী সবুজ হাসানকে কোনাবাড়ী থানায় দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
অ