দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কাশিমপুর কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফিরোজ হোসনেকে গ্রেপ্তার করেছে র্যাব ৪ এর একটি অভিযানিক দল।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২০ সেপ্টেম্বর) ভোররাতে ঢাকার ধামরাই থানার কুশিয়ারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ফিরোজ হোসেন ঢাকার ধামরাইয়ের কাছৈর এলাকার মীর হোসেনের ছেলে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৬ আগস্ট কাশিমপুর কারাগার থেকে পালিয়ে তিনি দেশের বিভিন্ন এলাকায় আত্মোগোপনে ছিলেন।
র্যাব জানায়, জমিজমা বিরোধের জেরে ২০২০ সালের ২৪ অক্টোবর রাতে ঢাকার ধামরাইয়ের গাইরাকুল এলাকায় শুকুর আলীকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে জখম করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় ফিরোজ হোসেন ও জাকির হোসেনসহ কয়েকজন আসামি। পরে এঘটনায় নিহতের ছেলে বাদি হয়ে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এবং পুলিশ অনুসন্ধান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। মামলায় উভয়পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে দোষী প্রমাণিত হওয়ায় বিচারক ফিরোজ হোসেনকে ২০২২ সালের ৯ নভেম্বর মৃত্যুদণ্ড প্রদান করেন।
র্যাব-৪ এর মানিকগঞ্জ অঞ্চলের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর আইনগত প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এফএইচ