দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্ত অতিক্রমের চেষ্টার সময় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৩০ আগস্ট) রাত ১১টা ৪০ মিনিটের দিকে উপজেলার রওশনপুর সীমান্ত ফাঁড়ির দায়িত্বপূর্ণ ইসলামবাগ এলাকার সীমান্তে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে।
শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন পঞ্চগড় ১৮ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে ভারত থেকে কয়েকজন চোরাকারবারি বাংলাদেশ সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছে এমন খবর পেয়ে রওশনপুর সীমান্ত ফাঁড়ির বিজিবির একটি টহলদল সীমান্ত পিলারের ৭৩৫/১-এস এবং ২-এস এর মধ্যবর্তী ইসলামবাগ নামক স্থানে অবস্থান করেন। রাত ১১টা ৪০ মিনিটের দিকে ভারতীয় কয়েকজন চোরাকারবারি সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে বিজিবি তাদের ধাওয়া করে এবং সতর্কতা হিসাবে ১ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে।
এরপরেও চোরাকারবারিরা নিবৃত না হলে আরও ৩ রাউন্ড গুলি চালালে তারা ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। তবে হতাহতের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।
পঞ্চগড় বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ বলেন, সীমান্তে হত্যা এবং চোরাচালান বন্ধে বিজিবি কঠোর অবস্থান গ্রহণ করেছে। এছাড়াও অবৈধভাবে সীমান্ত অতিক্রম বন্ধের লক্ষ্যে বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
এর আগে, বৃহস্পতিবার (২৯ আগস্ট) দিবাগত রাত দেড়টার সময় পঞ্চগড় জেলার মিস্ত্রীপাড়া সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের অবস্থান লক্ষ্য করে আরও ২ রাউন্ড গুলি বর্ষণ করে বিজিবি। পরে ঘটনাস্থলে তল্লাশি করে চোরাকারবারিদের ফেলে যাওয়া ৯৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
অ