• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • খুলনা
  • বাগেরহাট
  • মোড়েলগঞ্জ

বাগেরহাটে কৃষকের মৃত্যুর ঘটনায় মামলা, বাদীকে হুমকি

বাগেরহাট প্রতিনিধি
  ৩১ আগস্ট ২০২৪, ১৯:০২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের ইউপি সদস্যের বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট ও মারপিটের ঘটনায় গুরুতর আহত ইউপি সদস্যের ভাই মো. বাবুল বক্স (৪৭) নিহতের ঘটনায় অবশেষে মামলা হয়েছে। তবে মামলা হলেও, বিপাকে রয়েছেন বাদী ও নিহতের স্বজনেরা। প্রতিনিয়ত আসামিদের হুমকিতে আতঙ্কিত তারা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার (৩০ আগস্ট) আদালতের নির্দেশে মোরেলগঞ্জ থানা পুলিশ মামলাটি গ্রহণ করেন। নিহতের ভাইয়ের স্ত্রী জাহানারা বেগম ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

এর আগে থানায় মামলা না নেওয়ায় ২৮ আগস্ট বাগেরহাট জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন জাহানারা বেগম । নথিপত্র পর্যালোচনা শেষে ২৯ আগস্ট ওই আদালতের বিচারক মো. কামরুল আজাদ মোরেলগঞ্জ থানাকে ৩ দিনের মধ্যে ফৌজদারি কার্যবিধির ১৫৬ (৩) ধারা অনুযায়ী মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন। তবে মামলা হলেও, বিপাকে রয়েছেন বাদী ও নিহতের স্বজনেরা। প্রতিনিয়ত আসামিদের হুমকিতে আতঙ্কিত তারা।

আসামিরা হলেন- মোরেলগঞ্জ উপজেলার দক্ষিণ চিংড়াখালী এলাকার মো. দুলাল বক্স (২৮), মো. মামুন বক্স (৩৮), মো. আবু বকার হাওলাদার (৩৬), মো. হাচেন হাওলাদার (৪০), মো. স্বপন শিকদার (৪৮), মো. রমিজ শিকদার ওরফে অপু (৩০) ও মো. নাইম খান (২৪)। হামলার পর থেকে গা ঢাকা দিয়েছেন দুলাল ও তার লোকজন।

এদিকে নিহত মো. বাবুল বক্স দক্ষিণ চিংড়াখালী গ্রামের মৃত মুনসুর বক্সের ছেলে ও চিংড়াখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য মো. বাদল বক্সের ভাই। তার স্ত্রী , ৩ ছেলে ও ২ মেয়ে রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ৫ আগস্ট রাতে আসামিরা নিহতের ভাই ইউপি সদস্য বাদল বক্সের বাড়িতে লুট করতে আসে। খবর শুনে বাবুল বক্স বাদলের বাড়ির দিকে রওনা দেন। লুট শেষে ফেরার পথে আসামিরা বাবুল বক্সকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে পিরোজপুর হাসপাতালে নিয়ে যায়। পরে তার অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিউতে থাকা অবস্থায় মঙ্গলবার (২০ আগস্ট) রাতে মারা যায়। পরের দিন বিকেলে নিজ বাড়িতে তার দাফন সম্পন্ন হয়।

নিহতের ভাই ইউপি সদস্য বাদল বক্স বলেন, ‘গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ওই দিন দিবাগত রাত পৌনে ১২টার দিকে চরগোপালপুর আমার স্ত্রী সংরক্ষিত সদস্য জাহানারা বেগমের বাড়িতে দুলাল বক্স, স্বপন শিকদার ও মামুন বক্সের নেতৃত্বে ২৫-৩০ জনের একটি দুর্বৃত্ত দল পূর্বশত্রুতার জেরে ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালায়। হামলাকারীরা ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা, ৮৫ বস্তা সুপারীসহ প্রায় ২০ লাখ টাকার বিভিন্ন মালামাল নিয়ে যায়। যাওয়ার পথে আমার বড় ভাই বাবুল বক্সকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করে। পরে আমার ভাই মারা যায়। আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই।’

আরও পড়ুন

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৯

মামলার বাদী ও সংরক্ষিত নারী ইউপি সদস্য জাহানারা বেগম বলেন, ‘আমাদের বাঁচাতে গিয়ে তিনি মারা গেলেন। আমরা থানায় ঘুরেও মামলা করতে পারিনি। আদালতের নির্দেশে পুলিশ মামলা নিলেও, এখনও কোনো আসামি গ্রেপ্তার করেনি। উল্টো আসামিরা মামলা তুলে নিতে আমাদের হুমকি-ধামকি দিচ্ছে। আমরা এই হত্যার বিচার চাই।’

বাগেরহাটের মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বলেন, ‘আদালতের নির্দেশে আমরা মামলা গ্রহণ করেছি। আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে।’

অ

  • বাগেরহাটের মোরেলগঞ্জ
  • বাদীকে হুমকি
  • কৃষকের মৃত্যু
এ সম্পর্কিত আরও খবর
নাজিরপুরে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের 
নাজিরপুরে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের 
বাগেরহাটে দখলবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
বাগেরহাটে দখলবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
বাগেরহাটে হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড  
বাগেরহাটে হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড  
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।