দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে মানিকগঞ্জের জিকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
আজ রবিবার (২৫ আগস্ট) বেলা ১২টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার জিকে উচ্চ বিদ্যালয় চত্বরে এই বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন এমপি, মন্ত্রী ও নেতাকর্মীদের সাথে সক্ষমতা করে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। বিভিন্ন অনিয়ম দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। তাই তার পদত্যাগ ও তদন্তের মাধ্যমে তাকে আইনের আওতায় আনার দাবি জানান বিক্ষোভকারী শিক্ষার্থীরা।
এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, একটি চক্র তাকে সমাজে হেয় করার জন্য তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন। আর চক্রটি শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে এই বিক্ষোভের আয়োজন করেছে।
অ