• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • সিলেট
  • মৌলভীবাজার
  • রাজনগর

পূর্বাভাস না দিয়ে পানি ছেড়ে দেওয়া ভারতের জেনেভা আইন লঙ্ঘন : জামায়াত আমির

মৌলভীবাজার প্রতিনিধি
  ২৫ আগস্ট ২০২৪, ১২:৩৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত তাদের নদ-নদীর স্লুইস গেইট খুলে দেওয়ায় বাংলাদেশে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। এতে সিলেট বিভাগসহ বাংলাদেশের বিভিন্ন নিম্নাঞ্চলীয় জেলায় ব্যাপক হারে পানি বৃদ্ধি পেয়ে সাধারণ মানুষ জলমগ্ন হয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন। এটি ভারতের জেনেভা আইন লঙ্ঘন।’

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (২৪ আগস্ট) মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কলেজ পয়েন্টে উপজেলা জামায়াত আয়োজিত পথসভা ও ত্রাণ বিতরণে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, ‘আওয়ামী লীগ সরকার জামায়াতের ওপর বিগত সাড়ে ১৫ বছরে যে জুলুম-অত্যাচার করেছে তা একটি গণতান্ত্রিক দেশের কাম্য নয়। ট্রাইব্যুনাল গঠন করে আমাদের জাতীয় নেতৃবৃন্দকে অন্যায়ভাবে বিচারিক হত্যা করা হয়েছে। আমাদের নেতা-কর্মীদের বাসা-বাড়িতে লুটপাট, ইজ্জত হরণ ও বহু নেতা-কর্মীদের চোখ উপড়ে ফেলা হয়েছে। আমাদের ওপর দিয়ে বয়ে যাওয়া তাদের জুলুম-অত্যাচার আমরা ক্ষমা করে দিয়েছি। ট্রাইব্যুনাল তৈরি করে তারা যেভাবে নিরপরাধ নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে, এখন ওই ট্রাইব্যুনালেই তাদের বিচার হবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে কোনো মজলুম সংগঠন যদি থাকে সেটি একমাত্র বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই সংগঠনের ভাইয়েরা এতসব অত্যাচারের মাঝেও দেশ ছেড়ে পালাননি। সীমাহীন জুলুমের মাঝেও তারা নিজের বাপ-দাদার বসতভিটায় বসবাস করেছেন। কিন্তু আজ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভীত হয়ে নদীর পানির সাথে দিগ্বিদিক ভেসে বেড়াচ্ছেন। পলো (মাছ ধরার খাঁচা) দিয়ে আজ একজন একজন করে ধরে নিয়ে আসা হচ্ছে।’

রাজনগর উপজেলা আমির আবুর রাইয়ান শাহীনের সভাপতিত্বে ও সেক্রেটারি মিছবাউল হাসানের পরিচালনায় সকাল ১১টা থেকে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মো: ফখরুল ইসলাম, সিলেট দক্ষিণ জেলা আমির অধ্যাপক আব্দুল হান্নান, আঞ্চলিক টিম সদস্য ও সাবেক জেলা আমির মো: আব্দুল মান্নান, জেলা আমির প্রকৌশলী এম শাহেদ আলী, জেলা সেক্রেটারি মো: ইয়ামীর আলী, জেলা সহকারী সেক্রেটারি মো: আলা উদ্দিন শাহ।

আরও পড়ুন

নোয়াখালীতে বন্যাকবলিত মানুষের পাশে সেনাবাহিনী

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা কর্মপরিষদ সদস্য সৈয়দ তারেকুল হামিদ, মৌলভীবাজার পৌর আমির হাফেজ তাজুল ইসলাম, সদর উপজেলা আমির মো: ফখরুল ইসলাম, ছাত্রশিবির শহর সভাপতি তারেক আজিজ, জেলা সভাপতি হাফেজ আলম হোসাইন, শ্রমিককল্যাণ ফেডারেশন জেলা সহ-সভাপতি মাওলানা আহমেদ ফারুক, পৌর সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মোর্শেদ, সদর উপজেলা সেক্রেটারি দেওয়ান আশিক আল রশীদ চৌধুরী, ছাত্রশিবির শহর সেক্রেটারি মাসুদ রানা তুহিন, জেলা সেক্রেটারি নিজাম উদ্দিন, রাজনগর উপজেলা কর্মপরিষদ সদস্য শেখ মো: শাহাব উদ্দিন, রাজনগর সদর ইউনিয়ন আমির দেলোয়ার হোসেন বাবলু, টেংরা ইউনিয়ন সভাপতি মাহমুদুর রহমান প্রমুখ।

পরে আমিরে জামায়াত প্রতি মোড়কে ১৫ কেজি ওজনের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রায় ২০০ অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করেন। পরে তিনি নিজ উপজেলা কুলাউড়া ও কমলগঞ্জ উপজেলায় পথসভা শেষে প্রায় ৩০০ জন বন্যার্তের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন।

অ

  • ডা. শফিকুর রহমান
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • ভারত
  • নদ নদীর স্লুইস গেইট
  • জেনেভা আইন লঙ্ঘন
  • মৌলভীবাজার
  • পথসভা ও ত্রাণ বিতরণ
এ সম্পর্কিত আরও খবর
সীমান্তে ভারতীয় গরু ও জিরাসহ দুই চোরাকারবারি আটক
সীমান্তে ভারতীয় গরু ও জিরাসহ দুই চোরাকারবারি আটক
ভারতের মতো আমরাও প্রতিহুংকার দিতে প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা
ভারতের মতো আমরাও প্রতিহুংকার দিতে প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা
যারা চুরি-লুণ্ঠন করেছে তাদের বিচার হতে হবে: জামায়াত আমির
যারা চুরি-লুণ্ঠন করেছে তাদের বিচার হতে হবে: জামায়াত আমির
শুনতে পাচ্ছি, হাসিনাকে ফেরত দেবে না ভারত : মাহফুজ আলম
শুনতে পাচ্ছি, হাসিনাকে ফেরত দেবে না ভারত : মাহফুজ আলম
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।